শিরোনাম

মধ্যরাতে সিলেট বিমানবন্দরে আগুন

সিলেট সংবাবদাতা
মধ্যরাতে সিলেট বিমানবন্দরে আগুন
সিলেট বিমানবন্দরে আগুন। ছবি: সংগৃহীত

মধ্যরাতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের সার্ভার রুমটি পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সাত আনসার সদস্য আহত হন।

রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিমানবন্দর ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে হঠাৎ সার্ভার রুমে আগুন লাগে। এসময় বিমানবন্দরের ফায়ার সার্ভিস, আনসার ও এপিবিএন সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। কাচ ভেঙে সার্ভার রুমের ভেতরে প্রবেশ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী, আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিমানবন্দরের পরিচালক এ আর এম আলিফ জানান, এই ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ও ইমিগ্রেশন কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।

/এফআর/