কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে মাহবুব

নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীর জেলা কারাগারে বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিচ্ছেন মাহবুব এলাহী রাজিন। তিনি হত্যা মামলার আসামি এবং কিশোর শিক্ষার্থী।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে তার পরীক্ষা শুরু হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা মাহবুব এলাহী রাজিন। তিনি একটি হত্যা মামলার আসামি হিসেবে নোয়াখালী জেলা কারাগারে বন্দি রয়েছেন। আদালতের বিশেষ অনুমতিতে কারাগারেই এসএসসি পরীক্ষায় অংশ নেন।
জানা গেছে, মাহবুব নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী। বর্তমানে তার পরীক্ষা কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল। কারাগারের অভ্যন্তরে বিশেষ ব্যবস্থায় জিলা স্কুল কেন্দ্রের তত্ত্বাবধানে তার পরীক্ষা নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হত্যা মামলায় আসামি হওয়ার পর মাহবুবকে প্রথমে টঙ্গী কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। পরবর্তীতে তার আবেদনের ভিত্তিতে নোয়াখালী জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেন।
নোয়াখালী জেলা কারাগারের জেলার আবু মুছা গণমাধ্যমকে বলেন, আদালতের নিদের্শে কুমিল্লা শিক্ষা বোর্ডের বিধিমালা অনুসরণ করে তার পরীক্ষা নেওয়া হচ্ছে। বাকি পরীক্ষাগুলোও একইভাবে কারাগার কেন্দ্রেই অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে কারাগারের জেল সুপার আ. বারেক গণমাধ্যমকে বলেন, পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং যথাযথভাবে পরীক্ষায় অংশ নেয় মাহবুব।
জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, নোয়াখালী জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার সার্বিক আয়োজন সম্পন্ন হয়েছে। মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নেয়। দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনালে ১ হাজার ৭২৩ জন অংশ নিয়েছে।