শিরোনাম

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের মধ্যেই নতুনরূপে বুবলী

বিনোদন ডেস্ক
অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের মধ্যেই নতুনরূপে বুবলী
শবনম বুবলী। ছবি: ফেসবুক থেকে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় আসেন তিনি। আবারও শাকিব খানের সন্তানের মা হতে যাচ্ছেন, সাম্প্রতিক এমন গুঞ্জন উঠেছে। এর রেশ কাটতে না কাটতেই নতুনরূপে ধরা দিলেন অভিনেত্রী।

বেশ কিছুদিন ধরেই বুবলীকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, তিনি হয়তো আবারও মা হতে চলেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

তবে এ বিষয়ে তিনি সরাসরি কিছু না বললেও আকারে-ইঙ্গিতে মন্তব্য করেছেন, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ তার সাম্প্রতিক ছবিতে শাড়ি পরার ধরন দেখে মনে করছেন, তিনি কিছু বিষয় আড়াল করার চেষ্টা করছেন।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে নিজের কিছু ছবি শেয়ার করেছেন। বৈশাখী সাজে লাল-সাদা শাড়িতে তার উপস্থিতি ভক্তদের দৃষ্টি কাড়ছেন।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘সৌন্দর্য মানে দৃষ্টি আকর্ষণ করা নয়, বরং মনে রাখার মতো হওয়া।’ তবে শুধু তার সৌন্দর্যই নয়, ছবির স্টাইল ও উপস্থাপন নিয়ে অনেকেই মন্তব্য করছেন।

ছবির কমেন্টে কেউ কেউ তার লুকের প্রশংসা করেছেন, আবার অনেকেই মাতৃত্বের প্রসঙ্গও তুলেছেন। একজন লিখেছেন, ‘হালকা মেকাপে অনেক সুন্দর লাগছে।’ অপর একজন লিখেছেন, ‘বেবিবাম্প কোথায়?’ আরেকজন লিখেছেন, ‘প্রেগন্যান্সিতেও এত গ্ল্যামার কীভাবে?’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে বিয়ে করেন শবনম বুবলী। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে তাদের ছেলে শেহজাদ খান বীর। তবে বর্তমানে তাদের দাম্পত্য সম্পর্কের বর্তমান অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

/জেএইচ/