ভিয়েতনামকে হারিয়ে সমীকরণ মেলাতে চান সাগরিকা-প্রীতিরা

নিজস্ব প্রতিবেদক

উইমেনস অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার (৭ এপ্রিল) ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ মেলাতে পারবে বাংলাদেশ।
তিন গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থেকে পরের ধাপে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের সামনে। ভিয়েতনামকে হারাতে পারলে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে দুইয়ে থাকা সম্ভব বাংলাদেশের।
সহকারী কোচ আবুল হোসেন ও ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি বললেন, সেরাটা নিংড়ে দিয়ে সমীকরণ মেলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা।
৩ গ্রুপে ৬ দল কোনো পয়েন্ট পায়নি। তাদের মধ্যে এগিয়ে বাংলাদেশ। তৃতীয় অবস্থানে থাকাদের মধ্যে উজবেকিস্তান (-৮), চাইনিজ চাইপের (-৭) চেয়ে গোল পার্থক্যে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ (-৩)।
প্রথমবারের মতো বয়সভিত্তিক এই টুর্নামেন্টে মূল পর্বে খেলা বাংলাদেশ আজ সোমবার (৬ এপ্রিল) প্রস্তুতি নিয়েছে। সহকারী কোচ আবুল হোসেন বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) মেয়েরা কীভাবে খেলবে, সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। খেলোয়াড়দের বোঝাতে সক্ষম হয়েছি যে, আগামী ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে; সবাই চেষ্টা করবো, নিজেদের সেরাটা দেওয়ার। মেয়েদের নিয়ে আমরা কোচেরা সবসময় আত্মবিশ্বাসী এবং তারাও আত্মবিশ্বাসী। জিততেই হবে এমন কোনো বাড়তি চাপ দিচ্ছি না। বলেছি, তোমরা যদি স্বাভাবিক খেলা খেলো, সেরাটা দিয়ে খেলতে পারো, তাহলে ম্যাচে আমরা জিতবো ইনশাআল্লাহ।’
জিততে হলে গোলের বিকল্প নেই। এ পর্যন্ত ৫ গোল হজম করে ২টি দিয়েছে বাংলাদেশ। দুটি গোলই থাইল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে করেন সাগরিকা।
বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় সুরভি আকন্দ প্রীতি বলেন, ‘কাল (মঙ্গলবার) আমাদের পুরো বিশ্রামে ছিলাম, রিকভারি করেছি। আজ ভালো একটা ট্রেনিং সেশন করেছি। কোচ আমাদের ফিনিশিং ড্রিল করিয়েছেন। আগের ম্যাচে চীনের বিপক্ষে যে ভুল-ত্রুটি হয়েছে, সেগুলো ধরিয়ে দিয়েছেন। ভিয়েতনাম ম্যাচে আমরা জেতার চেষ্টা করবো।’