শিরোনাম

সর্বোচ্চ রান সংগ্রাহককে হারালো চেন্নাই

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সর্বোচ্চ রান সংগ্রাহককে হারালো চেন্নাই
আয়ুস মাত্রে। ছবি: সংগৃহীত

চলতি আইপিএলে সুবিধা করতে পারছে না চেন্নাই সুপার কিংস। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেললেও মাত্র দুটিতে জয়ের দেখা পেয়েছে তারা। দুই জয়েই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন আয়ুস মাত্রে। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান করা এই ব্যাটার ছিটকে গেলেন ইনজুরিতে।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ১৮ বছর বয়সী ওপেনার আয়ুশ মাত্রে। মঙ্গলবার (২১ এপ্রিল) সিএসকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই তরুণ ক্রিকেটারের সুস্থ হতে অন্তত ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে।

গত ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাটিং করার সময় দ্বিতীয় রান নিতে গিয়ে বাঁ-পায়ে চোট পান মাত্রে।

এবারের আসরে এখন পর্যন্ত চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক আয়ুস মাত্রে। ১৭৭.৮৭ স্ট্রাইক রেটে দুটি ফিফটি করে দলের ব্যাটিংয়ের হাল ধরেছিলেন এই তরুণ। তার অনুপস্থিতি ওপেনিং জুটিতে বড় শূন্যতা তৈরি করবে।

মাত্রের আগে চেন্নাইয়ে খেলা পেসার খলিল আহমেদ এবং নাথান এলিস চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিসও শুরুর ম্যাচগুলোতে অনুপস্থিত ছিলেন।

/টিই/