তাসকিন-ফিজকে বিশ্রাম দিয়ে টি-২০ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচ আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে। এরপর চট্টগ্রামেই হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। সেই দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে এসেছে বেশ কিছু পরিবর্তন।
বিশ্রাম দেওয়া হয়েছে তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন।
তাদের অনুপস্থিতিতে পেস আক্রমণে যোগ করা হয়েছে একদম নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইনকে। ২৮ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে তার বৈচিত্র্যময় বোলিং এবং শেষ দিকে বড় শট খেলার দক্ষতার কারণে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন।
এদিকে স্কোয়াডে ফিরেছেন ২৩ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মণ্ডল। ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেললেও মূল জাতীয় দলে নিয়মিত হওয়ার পথে এই সিরিজটি তার জন্য বড় সুযোগ
প্রথম দুই টি-টোয়েন্টির বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।

শিশুসন্তানসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রীর জামিন
গ্রেপ্তারকৃত সাংবাদিকদের জামিনে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলো নোয়াব