শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ১৩

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ১৩
ইরানের আবাসিক ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ছবি: মিডল ইস্ট আই

ইরানের তেহরান প্রদেশের ঘনবসতিপূর্ণ বাহারেস্তান এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা ফার্স।

প্রতিবেদনে বলা হয়, বাহারেস্তান জেলার কালে মির শহরের দুটি আবাসিক ভবনে বোমা হামলা চালানো হয়, যার ফলে এই হতাহত।

জেলার গভর্নর জানিয়েছেন, ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য আটকে পড়াদের উদ্ধারে এখনও তল্লাশি অভিযান চলছে।

এদিকে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/