শিরোনাম

বেড়েছে জ্বালানি তেলের দাম, শেয়ারবাজারে অস্থিরতা

সিটিজেন ডেস্ক
বেড়েছে জ্বালানি তেলের দাম, শেয়ারবাজারে অস্থিরতা
জ্বালানি তেল ও শেয়ারবাজার। কোলাজ ছবি: সিটিজেন গ্রাফিক্স

ট্রম্পের নতুন হুমকির পর বিশ্ব শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কায় তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১১০ ডলারের কাছাকাছি অবস্থান করছে।

বিনিয়োগকারী ও ট্রেডাররা উদ্বিগ্ন। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মঙ্গলবারের সময়সীমা দিয়েছেন, তা শেষ হওয়ার পথে। ওই সময়ের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু না হলে গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো– বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এমন পরিস্থিতিতে ব্রেন্ট ক্রুডের দাম ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০.১৯ ডলারে দাঁড়িয়েছে। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ০.৮ শতাংশ বেড়ে ১১৩.৩১ ডলারে পৌঁছেছে।

এশিয়ার শেয়ারবাজারেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক শুরুর দিকে লাভ করলেও পরে ০.২ শতাংশ কমে যায়। একই সময়ে দক্ষিণ কোরিয়ার কসডাক ০.৭৫ শতাংশ কমেছে। সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস ইনডেক্স ০.২২ শতাংশ নিচে নেমেছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/