কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধের দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধের জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার (৭ মার্চ) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জয়নুল আবদিন বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু করে– তার আগে তো ছিলই, কিশোর গ্যাংয়ের অত্যাচারে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই সরকার একটি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার; স্বরাষ্ট্রমন্ত্রী যদি বিভাগীয় ডিআইজিদের (পুলিশের উপমহাপরিদর্শক) বলে দেন, থানাগুলো যদি তৎপর হয় সবচেয়ে ভালো হবে।
তিনি আরও বলেন, এগুলোকে বন্ধ করতে হবে। সন্ধ্যার পরে বেশি বেড়ে যায়।
এ সময় স্পিকার তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, জয়নুল আবদিন ফারুক নোটিশ দিয়েছিলেন সড়ক পরিবহনের।
জবাবে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে গেলাম তো, এ জন্য বলে দিলাম।
নোয়াখালী-২ আসনের এই সংসদ সদস্য জানান, এ ব্যাপারেও তিনি নোটিশ দিয়েছিলেন।