শিরোনাম

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর তালিকা দীর্ঘ হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিত চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ৪৩ শিশুর মৃত্যু হলো।

মঙ্গলবার (৭ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এসব তথ্য জানান।

তিনি বলেন, হামের উপসর্গে একদিনে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১৮ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ শিশু।

হাসপাতাল সূত্র জানায়, এ পর্যন্ত মোট ৪২৯ জন রোগী হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ১২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিনই যুক্ত আরও নতুন রোগী। এমন পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

/এফআর/