ট্রাম্পকে অপসারণে ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি মার্কিন আইনপ্রণেতাদের

সিটিজেন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদ থেকে অপসারণের জন্য যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির কয়েকজন আইনপ্রণেতা।
এই সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তার ক্ষমতা অন্যের হাতে হস্তান্তরের সুযোগ রয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানানো সর্বশেষ ব্যক্তি হলেন অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসমিন আনসারি।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ট্রাম্প ‘একটি বিধ্বংসী ও অবৈধ যুদ্ধ আরও তীব্র করছেন’, ‘ব্যাপক যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন’। এছাড়া ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছেন। তিনি আরও বলেন, গত ৪৮ ঘণ্টায় ট্রাম্পের বক্তব্য ‘সব সীমা অতিক্রম করেছে।’
এর আগে মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহাম ওমরও ইরানের বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা ঠিক নয়। ২৫তম সংশোধনী প্রয়োগ করুন। অভিশংসন করুন। অপসারণ করুন। এই ভারসাম্যহীন উন্মাদকে অবশ্যই পদ থেকে সরাতে হবে।’
নিউ মেক্সিকোর কংগ্রেসওম্যান মেলানি স্ট্যানসবারিও কংগ্রেস ও মন্ত্রিসভাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ইলিনয়ের প্রাক্তন রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালশ বলেন, ‘ট্রাম্প চিরকাল এই দেশের জন্য একটি কলঙ্ক হয়ে থাকবেন, এবং বিশ্বের জন্যও। ২৫তম সংশোধনী প্রয়োগ করুন, এখনই।’
ডেমোক্র্যাটিক সিনেট সদস্য ক্রিস মারফিও এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভায় থাকতাম, তাহলে ইস্টারের ছুটিতে ২৫তম সংশোধনী নিয়ে সাংবিধানিক আইনজীবীদের ফোন করতাম। তিনি সম্পূর্ণ, পুরোপুরি ভারসাম্যহীন। তিনি ইতিমধ্যেই হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। তিনি আরও হাজার হাজার মানুষকে হত্যা করতে চলেছেন।’
সূত্র: আল জাজিরা