শিরোনাম

এক মাস বন্ধ থাকার পর ঘোড়াশাল সার কারখানায় উৎপাদন শুরু

নরসিংদী প্রতিনিধি
এক মাস বন্ধ থাকার পর ঘোড়াশাল সার কারখানায় উৎপাদন শুরু
ছবি: ভিডিও থেকে নেওয়া

গ্যাস সংকটের কারণে এক মাস ২ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা। সোমবার (৬ এপ্রিল) বিকালে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো: ফখরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালু করা হয়। সোমবার দুপুর ১২টা থেকে কারখানায় সার উৎপাদন শুরু হয়েছে। এ কারখানায় দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন সার উৎপাদন হয়।

/এসআর/