ইন্টারনেট বিহীন ১০০০ ঘণ্টা পার করলো ইরান

সিটিজেন ডেস্ক

ইরানে সরকারি নির্দেশে টানা ১,০০০ ঘণ্টার বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও বিভিন্ন ওয়েবসাইট বন্ধ রাখার এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধাবস্থার পরিপ্রেক্ষিতে ইরান সরকার দেশজুড়ে এ কঠোর বিধিনিষেধ অব্যাহত রেখেছে। সংস্থাটির দাবি অনুযায়ী, এটি কোনো দেশের ইতিহাসে দীর্ঘতম এবং নজিরবিহীন দেশব্যাপী ইন্টারনেট সেন্সরশিপের রেকর্ড, যা বিশ্বজুড়ে আগে কখনও দেখা যায়নি।
মূলত তথ্যের অবাধ প্রবাহ রোধ করতেই দেশটির সরকার ইন্টারনেট ব্যবস্থার ওপর কঠোর নিয়ন্ত্রণ জারি করেছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘমেয়াদি এ ব্ল্যাকআউটের ফলে ইরানের সাধারণ নাগরিকরা প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ইন্টারনেট অধিকারকর্মীরা এ পদক্ষেপকে বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন। নেটব্লকসের রিপোর্ট অনুযায়ী, এ ইন্টারনেট সীমিতকরণের ফলে দেশটির অর্থনীতি ও শিক্ষাখাতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে, যা জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে।
সূত্র: আল জাজিরা