শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলই প্রকৃত সন্ত্রাসী: পেজেশকিয়ান

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলই প্রকৃত সন্ত্রাসী: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির চরম লঙ্ঘন এবং একটি সম্পূর্ণ অন্যায় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসুদ পেজেশকিয়ান ওয়াশিংটন ও তেল আবিবের ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, পশ্চিমা শক্তিগুলো ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করলেও বাস্তবে তারাই বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে। পেজেশকিয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা দাবি করে যে আমরাই আসল সন্ত্রাসী। কিন্তু প্রকৃতপক্ষে তারাই আসল সন্ত্রাসী।

প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষায় তার সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএকে/