ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত

সিটিজেন ডেস্ক

ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ২ জনের মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি উদ্ধারকর্মীরা। ইসরায়েলি গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ওই দুই ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। পরে সেখান থেকে তাদের নিথর অবস্থায় উদ্ধার করা হয়।
ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বা নিখোঁজ থাকা আরও দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। ছয়তলা ভবনটি ধসে পড়ার ঝুঁকিতে আছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদেন বলা হয়, ঘটনাস্থলে গতকাল রাতের পর সোমবার (৬ এপ্রিল) সকালেও তল্লাশি ও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছিল।
এছাড়াও হাইফায় নতুন করে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা সেখানেও কাজ করছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান ও আল জাজিরা