শিরোনাম

ফায়ার সার্ভিসে চাকরি, পদ ১৯৭

সিটিজেন ডেস্ক
ফায়ার সার্ভিসে চাকরি, পদ ১৯৭
ছবি: সিটিজেন গ্রাফিক্স

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। রাজস্ব খাতভুক্ত প্রতিষ্ঠানটি ৯ পদে মোট ১৯৭ জনকে নিয়োগ দেবে। আগামী ১০ এপ্রিল থেকে আবেদন শুরু হবে এবং চলবে ৯ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর

পদসংখ্যা: ৯টি

মোট নিয়োগ: ১৯৭ জন

পদের নাম: সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর

গ্রেড: ১৩

পদসংখ্যা: ১টি

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা

যোগ্যতা: স্নাতক বা সমমান

পদের নাম: ধর্মীয় শিক্ষক (ইসলাম)

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৫

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

যোগ্যতা: ফাজিল পাসসহ ৩ বছরের অভিজ্ঞতা (হাফেজ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন)

পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৫

বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্র

পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ১৩টি

গ্রেড: ১৫

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস, বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যান চালনায় অভিজ্ঞতা

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৯টি

গ্রেড: ১৫

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান

পদের নাম: ফায়ার ফাইটার (পুরুষ ও মহিলা)

পদসংখ্যা: ১৬৫টি

গ্রেড: ১৭

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা

যোগ্যতা: মাধ্যমিক বা সমমান

শারীরিক যোগ্যতা (ফায়ার ফাইটার):

পুরুষ: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত।

মহিলা: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি, বুক ৩০ ইঞ্চি।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

পদের নাম: নার্সিং অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ২টি

গ্রেড: ১৭

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা

যোগ্যতা: মাধ্যমিক বা সমমান

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৪টি

গ্রেড: ২০

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা

যোগ্যতা: মাধ্যমিক বা সমমান

পদের নাম: সহকারী হোজ রিপেয়ারার

পদসংখ্যা: ১টি

গ্রেড: ২০

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস ও ২ বছরের অভিজ্ঞতা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ৯ মে ২০২৬

/জেএইচ/