সংসদে বিল পাস
সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম কার্যদিবসে বিলটি পাস হয়। এর আগে অন্তর্বর্তী সরকারের জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশটি সংশোধিত আকারে সংসদে পাসের সুপারিশ করে বিশেষ কমিটি।
সংসদে বিলটি উত্থাপন করা হলে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তা গৃহীত হয়। বিল পাসের সময় বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান আলোচনার জন্য সময় চাইলেও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, এ পর্যায়ে আলোচনার সুযোগ নেই। তিনি বলেন, নির্ধারিত সময়ে সংশোধনী প্রস্তাব আনা হলে আলোচনার সুযোগ থাকত।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপটে জনমতের ভিত্তিতেই সন্ত্রাসবিরোধী আইনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের মাধ্যমে সংশ্লিষ্ট দলের নিবন্ধন স্থগিত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিন ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’ ছাড়াও অন্তর্বর্তী সরকারের জারি করা আরও চারটি অধ্যাদেশ-সংক্রান্ত বিল পাস হয়। এগুলোর মধ্যে রয়েছে ‘সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬’, ‘প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস (সংশোধন) আইন, ২০২৬’, ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬’ এবং ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’।
উল্লেখ্য, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি সম্পর্কিত সংশোধনী বিলে প্রতিষ্ঠানটির নাম থেকে ‘শেখ হাসিনা’ অংশটি বাদ দেওয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ কমিটির কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিলগুলো সরাসরি কণ্ঠভোটে পাস করা হয়।