২২ বছর পর ছাত্রদলের বেলাবো কমিটি: সভাপতি বিবাহিতের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ২২ বছর পর গঠিত বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটির সভাপতি আশিক সুজন মামুন বিবাহিত ও রাজনীতিতে সক্রিয় নন অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলাবো বাজার কলেজ রোডে আগুন জ্বালিয়ে নবগঠিত কমিটির বিরুদ্ধে তারা প্রতিবাদ জানান।
খবর পেয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে পদ বঞ্চিতরা ছত্রভঙ্গ হয়ে যায়।
ছাত্রদল কর্মীরা জানান, দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। গত সোমবার (৬ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত প্যাডে আশিক সুজন মামুনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

ছাত্রদল কমিটির সভাপতি আশিক সুজন মামুন বলেন, আমি রাজনীতিতে দীর্ঘদিন যাবত সক্রিয়। বেলাবো কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। একটি পক্ষ বলছে, আমি বিবাহিত– এই মিথ্যা অপবাদ দিয়ে এআইয়ের মাধ্যমে ছবি বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দেয়। সত্যিকার অর্থে তা ভুয়া এবং মিথ্যা অপপ্রচার। আমি বিয়ে করিনি।
এই বিষয়ে জানতে চাইলে বেলাবো উপজেলার নারাণপুর ইউপি চেয়ারম্যান কাউছার কাজল বলেন, চানলক্ষীপুরের বাসিন্দা আশিক সুজন মামুন বিবাহিত। পার্শবর্তী উপজেলা রায়পুরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
এই বিষয়ে জানতে চাইলে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, ছাত্রদলে প্রকৃত সাংগঠনিক এবং ত্যাগীদের মূল্যায়ন সব সময়ই করা হয়। তবে দেশের অন্য ছাত্রসংগঠনের মতো ছাত্রদলের গঠনতন্ত্রে বিবাহিত হলেই পদলাভ করতে পারবে না এমনটি উল্লেখ নেই। তাই প্রকৃত ত্যাগী ছাত্রনেতাদের ক্ষেত্রে কোথাও কোথাও নিয়ম শিথিলের ইতিহাস রয়েছে।