শিরোনাম

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসাধারীদের জন্য কঠোর বার্তা

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসাধারীদের জন্য কঠোর বার্তা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী কোনো শিক্ষামূলক প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ করেছে মার্কিন প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

এছাড়া সতর্ক করে বলা হয়, অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।

/জেএইচ/