কাইজার সোহেল বিমানের নতুন এমডি, ডিএমডি সৈয়দ মইন

নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। এর পাশাপাশি উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে সৈয়দ মইন উদ্দিন আহমেদ দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এই দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাইজার সোহেল আহমেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর বিমানের এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ সময়কালে তিনি অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না।
ডিএমডি নিয়োগের প্রজ্ঞাপনেও একই শর্ত দেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে পদটি ফাঁকা ছিল।
কাইজার সোহেল আহমেদ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা। আর সৈয়দ মইন উদ্দিন ২০০৭ সালে বিমানের সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পদ থেকে স্বেচ্ছা অবসর নিয়ে দীর্ঘদিন লন্ডনে ছিলেন।
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের এমডি ও সিইও করা হয়। এক মেয়েশিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার সাফিকুর রহমানের নিয়োগ বাতিল করে তাকে এ দায়িত্ব দেয় সরকার।