শিরোনাম

ঢাকা-৮ আসন ঘেরাও করতে বললেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-৮ আসন ঘেরাও করতে বললেন নাহিদ
এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

সবাইকে ঢাকা-৮ আসনে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। এর আগে আগে রাত ১০টা ৪২ মিনিটে দলটির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন।

এতে তিনি লেখেন, ‘ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেননি, এগিয়ে আসুন।’

স্ট্যাটাসটি শেয়ার করে নাহিদ ইসলাম লেখেন, ‘সবাই ঢাকা-৮ টে আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।’

/টিই/