নিউজিল্যান্ড সিরিজে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

সিটিজেন ডেস্ক

আসন্ন সীমিত ওভারের সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সফরকে সামনে রেখে শনিবার (১১ এপ্রিল) প্রথম দুটি ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
ঘোষিত দলে নতুন করে কারও অন্তর্ভুক্তি বা বাদ পড়ার মতো কোনো চমক রাখা হয়নি। পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজের স্কোয়াডটিই কিউইদের বিপক্ষে অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে গত সিরিজে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হলেও আফিফ হোসেন এবং সাইফ হাসানের মতো ক্রিকেটাররা দলে জায়গা ধরে রেখেছেন। এছাড়া স্কোয়াডে যথারীতি রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসরা।
৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের লড়াই শুরু হবে ৫০ ওভারের সংস্করণের মধ্য দিয়ে। আগামী ১৭ ও ২০ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ২৩ এপ্রিল চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের মধ্য দিয়ে শেষ হবে ওয়ানডে সিরিজ।
একই মাঠে আগামী ২৭ ও ২৯ এপ্রিল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২ ম্যাচ এবং ২ মে মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে, দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে ম্যাচ শুরুর নির্ধারিত সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, বিকেল ৩টার পরিবর্তে বেলা ১১টা থেকে শুরু হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। একইভাবে সন্ধ্যা ৬টার বদলে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।