১ লাখ টাকা করে পেলেন সাফজয়ী ফুটবলাররা

১ লাখ টাকা করে পেলেন সাফজয়ী ফুটবলাররা
নিজস্ব প্রতিবেদক

ভারতকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ দল। শিরোপা জয়ে সাফ চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের জন্য চমক হয়ে এসেছে আর্থিক পুরস্কার।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে যুব ফুটবল দলের প্রত্যেককে ১ লাখ টাকা করে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া ক্রীড়া কার্ডও প্রদান করা হয় ফুটবলারদের। তবে ক্রীড়া কার্ড পেলেও তারা মাসে ১ লাখ টাকা করে বেতন পাবেন না। তরুণ ফুটবলারদের উজ্জ্বীবিত করতেই আজ ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। এই ফুটবলাররা যখন সিনিয়র দলে থাকবেন তখন এর আওতায় আসবেন।
এর আগে, শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার পর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে সাফজয়ী দলের আগমন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সেখানে জড়ো হওয়া ফুটবলপ্রেমীরা উচ্ছ্বাসে ভাসিয়ে দেন তাদের প্রিয় দলকে। উপস্থাপকের আহ্বানে একে একে মঞ্চে ওঠেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। অনুষ্ঠানে তাদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা দেয়া হয়।
বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী চ্যাম্পিয়ন দলের প্রতিটি ফুটবলারকে ১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। আজ রাতের মধ্যেই পুরস্কারের অর্থ তাদের হাতে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।
এদিকে, বাফুফের ঘোষণার পরই প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)প্রশাসক।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক চ্যাম্পিয়ন হওয়ার পরপরই আর্থিক প্রণোদনার কথা উল্লেখ করলেও নির্দিষ্ট অঙ্ক জানাননি।
তিনি জানিয়েছেন, জাতীয় ক্রীড়া দিবসে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের বিস্তারিত ঘোষণা করা হবে এবং ফুটবলারদের জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে।