৫০ বছর পর্যন্ত খেলতে চান রোনালদো
সিটিজেন স্পোর্টস ডেস্ক

৫০ বছর পর্যন্ত খেলতে চান রোনালদো
সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৩: ১৬

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো যেন সময়ের চাকা থামিয়ে দিতে বদ্ধপরিকর। ৪১ বছর বয়সেও তার মাঠের পারফরম্যান্সে মরচে পড়েনি। ফলে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনো উড়িয়ে দিচ্ছেন না এ কিংবদন্তি ফুটবলার।
ম্যাচে নিয়মিত গোল করা এ ফরোয়ার্ড নিজের খেলা আরও কয়েক বছর চালিয়ে যাওয়ার বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। সম্প্রতি পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানান, ভালো ফর্ম এবং শারীরিক সক্ষমতা অটুট থাকলে তিনি আরও দীর্ঘ সময় ফুটবল রাঙাতে চান, যার ব্যাপ্তি হতে পারে ২০৩০ সাল পর্যন্ত। তার ক্যারিয়ারের প্রধান লক্ষ্য এখন দেশের হয়ে প্রথম বিশ্বকাপের সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরা।
একটা সময় ফুটবল বিশ্বের ধারণা ছিল ২০২২ কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে রোনালদোর শেষ আন্তর্জাতিক আসর। তবে মাঠের লড়াকু মানসিকতা আর অদম্য ফিটনেস নিয়ে তিনি এখন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন এবং এরপরও খেলা চালিয়ে যাওয়ার জোরালো ইঙ্গিত দিচ্ছেন।
তার মতে, শারীরিক সক্ষমতা ও পারফরম্যান্সের ধারাবাহিকতা ঠিক থাকলে তিনি ৫০ বছর বয়স পর্যন্তও নিজেকে মাঠের জন্য যোগ্য রাখতে পারেন। উল্লেখ্য, আসন্ন ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল ’কে’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেখানে রোনালদোর দলের প্রতিপক্ষ হিসেবে থাকছে ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। দেশের হয়ে বিশ্বজয়ের স্বপ্ন পূরণে ৪১ বছর বয়সী এই ’গোলমেশিন’ যে আরও বড় পরিকল্পনার পথে হাঁটছেন, তা এখন স্পষ্ট।

/এমএকে/