ফরিদপুরে হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৫

ফরিদপুরে হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৫
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আবদুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার তানজিল শেখের ছেলে। এ নিয়ে ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে শিশু আবদুল্লাহকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার রাত ২টার দিকে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, ওই শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছি।
তিনি বলেন, যদিও শিশুটির হামে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাইনি। তবে উপসর্গ দেখে চিকিৎসকরা তাকে 'ক্লিনিক্যালী হাম' জনিত কারণে মৃত্যু বলে মন্তব্য করেছেন।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে দুই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬৩ জন রোগী ভর্তি আছেন। ফরিদপুরসহ আশপাশের জেলা থেকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৫৭ জন হাসপাতালে হামের চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। একজন ফরিদপুর শহরের বাকি চার জনের একজন গোপালগঞ্জের, দুই জন মাদারীপুর জেলার ও একজন রাজবাড়ী জেলা থেকে এসে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।