লেবাননে ‘হলুদ রেখা’ নির্ধারণ করছে ইসরায়েল

সিটিজেন ডেস্ক

লেবাননে একটি তথাকথিত ‘ইয়েলো লাইন’ জোন বা হলুদ রেখা নির্ধারণের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এই সীমার ভেতরে থাকা এলাকায় স্থানীয় বাসিন্দাদের প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে জানানো হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) আইডিএফের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় ব্যবহৃত একই কৌশল অনুসরণ করে এবার লেবাননেও এই ‘ইয়েলো লাইন’ বাস্তবায়ন করা হচ্ছে। এই সীমার মধ্যে থাকা এলাকা বর্তমানে ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
আইডিএফ কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননের প্রায় ৫৫টি গ্রাম ওই সীমার মধ্যে পড়েছে। আইডিএফ কর্মকর্তারা জানিয়েছে, এসব গ্রামের বাসিন্দাদের ফিরে যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, যুদ্ধবিরতি চললেও এই অঞ্চলে ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংসের অভিযান চালিয়ে যাওয়া হবে।
এর আগে শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, সেনারা যেসব এলাকা শত্রুমুক্ত ও দখল করেছে, সেগুলো তারা ধরে রাখবে।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দক্ষিণ লেবাননের বাসিন্দারা নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। যদিও লেবানন সরকার আগেই সতর্ক করে দেন, যুদ্ধবিরতি হলেও এখনই যেন বাসিন্দারা ফিরে না যায়। তবে সরকারের দাবি উপেক্ষা করেই নিজ নিজ গ্রামে ফিরছেন তারা।
সূত্র: সিএনএন