মধ্যপ্রাচ্য যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে হুমকিতে ফেলতে পারে: আইএমএফ প্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবারও বৈশ্বিক অর্থনীতির স্থিতিস্থাপকতাকে পরীক্ষা করছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)- এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি মূল্যে, বাজারের মনোভাব, প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে এবং সর্বত্র নীতিনির্ধারকদের ওপর নতুন চাপ তৈরি করবে বলেও জানান তিনি।
ব্যাংককে ‘এশিয়া ইন ২০৫০’ সম্মেলনের লাইভস্ট্রিমে বৃহস্পতিবার (৫ মার্চ) জর্জিয়েভা বলেন, ‘এই সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে এর স্পষ্ট সম্ভাবনা আছে- এটি বৈশ্বিক জ্বালানি মূল্যে, বাজারের মনোভাব, প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে এবং সর্বত্র নীতিনির্ধারকদের ওপর নতুন চাপ তৈরি করবে।’
তুরস্কের ইংরেজি দৈনিক ডেইলি সাবাহর এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আইএমএফ প্রধান বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করে। এতে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে।। এ সংঘাতের ফলে বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
জর্জিয়েভা আরও বলেন, ‘আমরা এমন এক বিশ্বে আছি, যেখানে আরও বেশি ও অপ্রত্যাশিত ধাক্কা আসছে। আমরা আমাদের সদস্যদের বেশ কিছুদিন ধরেই সতর্ক করে আসছি যে, অনিশ্চয়তাই এখন স্বাভাবিক।’
থাইল্যান্ডের রাজধানীতে সম্মেলনে তিনি বলেন, ‘এশিয়ার অধিকাংশ দেশের জন্য জ্বালানি নিরাপত্তা “ঝুঁকির মধ্যে” রয়েছে।’ সাম্প্রতিক কয়েক দিনে বাজার “রোলার কোস্টারের মতো” ওঠানামা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
জর্জিয়েভা বলেন, ‘তাই যত দ্রুত আমরা এই বিপর্যয়ের শেষ দেখতে পাব, ততই সারা বিশ্বের জন্য ভালো।’