জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে: আমিরাতের মন্ত্রী

সিটিজেন ডেস্ক

বর্তমান পরিস্থিতিতে শক্তি বা জ্বালানি সম্পদকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি বিষয়ক মন্ত্রী সুলতান আল জাবের।
উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে একে বৈশ্বিক অর্থনীতির ওপর আঘাত হিসেবে অভিহিত করেছেন তিনি। সুলতান আল জাবের একই সঙ্গে মন্ত্রী ও আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা।
সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে দেওয়া এক বিবৃতিতে আল জাবের এডিএনওসির ওপর পরিচালিত সুনির্দিষ্ট হামলাগুলোর কথা উল্লেখ করেন। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ দেশের ওপর এ ধরনের আক্রমণ সম্পূর্ণ অযৌক্তিক, বিনা উস্কানিমূলক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
তিনি আরও বলেন, এ পরিস্থিতিকে কেবল একটি আঞ্চলিক সংঘাত হিসেবে দেখার অবকাশ নেই; বরং এটি একটি পরিকল্পিত বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধ। সুলতান আল জাবেরের মতে, জ্বালানি প্রবাহকে বাধাগ্রস্ত করার এ প্রবণতা সারা বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
সূত্র: আল জাজিরা