শিরোনাম

ইরানের পারমাণবিক নীতির পক্ষে রাশিয়া

সিটিজেন ডেস্ক
ইরানের পারমাণবিক নীতির পক্ষে রাশিয়া
ইরানের পারমাণবিক প্রকল্প। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে চলমান সংকট নিরসনে সংলাপের ওপর জোর দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেইসঙ্গে ইরানের পারমাণবিক নীতির পক্ষেও যুক্তি দিয়েছেন তিনি।

সম্প্রতি ইরান ও হরমুজ ইস্যুতে আলোচনা করতে চীন সফর করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে তিনি বলেন, উপসাগর আরব রাষ্ট্রগুলো মনে করে ‘মার্কিন আগ্রাসন’ না থাকলে ইরান হরমুজ প্রণালি বন্ধ করত না।

তিনি বলেন, হরমুজ প্রণালি বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রাখতে চাপ দিচ্ছে মস্কো।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যেকোনো সমাধান– যা তেহরানের স্বার্থের অনুকূলে হয়– রাশিয়া তা মেনে নেবে।

ল্যাভরভ বলেন, ‘আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কখনোই বলেনি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সামরিক উদ্দেশ্যে করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমি আশা করি যুক্তরাষ্ট্র বাস্তববাদী হবে এবং মধ্যপ্রাচ্যে তার আগ্রাসন অব্যাহত রাখা থেকে বিরত থাকবে।’ এটা মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদেরও ক্ষতি করছে বলে মন্তব্য করেন ল্যাভরভ।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/