শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর: চীন

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর: চীন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতিকে ‘অত্যন্ত ভঙ্গুর’ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বিশ্ব সম্প্রদায়কে এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করার আহ্বান জানান, যা যুদ্ধবিরতিকে দুর্বল করতে পারে বা নতুন করে সংঘাত উসকে দিতে পারে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক ফোনালাপে ওয়াং ই এ মন্তব্য করেন। তিনি বলেন, কষ্টার্জিত এই যুদ্ধবিরতির গতি বজায় রাখাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

ওয়াং ই আরও বলেন, সংঘাত নিরসনে পাকিস্তান যদি আরও সক্রিয় ভূমিকা পালন করে, তা হলে চীন তা স্বাগত জানাবে। একই সঙ্গে বেইজিংও এই প্রক্রিয়ায় নিজের পক্ষ থেকে অবদান রাখতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে বড় শক্তিগুলোর কূটনৈতিক সক্রিয়তা আঞ্চলিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

/এমআর/