শিরোনাম

বন্দর অবরোধ: যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে কঠোর বার্তা ইরানের

সিটিজেন ডেস্ক
বন্দর অবরোধ: যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে কঠোর বার্তা ইরানের
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। ছবি: রিপোর্ট

হরমুজ প্রণালী ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে ইরান।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, ইরান মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম উপভোগ করতে বললেও, এ ধরনের পদক্ষেপের কারণে শিগগিরই বিশ্ব বাজারে বড় প্রভাব পড়তে পারে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, পাকিস্তানে শান্তি আলোচনার সময় উভয় পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছিল। তবে আলোচনার সময় ইরান সর্বোচ্চ চাপ, ক্রমাগত শর্ত পরিবর্তন এবং অবরোধের মুখে পড়েন।

আলোচনা ব্যর্থ হওয়ার পর রবিবার (১২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস এ দেওয়া এক পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালী ও ইরানের সমুদ্রবন্দরগুলো অবরোধের ঘোষণা দেন।

এরপরই প্রতিক্রিয়ায় ঘালিবাফ বলেন, এই ধরনের ‘অবরোধের’ কারণে যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে উচ্চমূল্যের জ্বালানি সংকটের মুখে পড়তে হতে পারে।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরানি জলপথের কাছাকাছি আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বিবিসি

/এসএ/