লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।
পোস্টে আকবর হোসেন লেখেন, ‘ডিয়ার অল, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সঙ্গে অন্য কোনও কিছুর সম্পর্ক নেই। ধন্যবাদ।’
জানা গেছে, ২০২৪ সালের নভেম্বরে আকবর হোসেনকে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। সে সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ২ বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে।

তার এই পদত্যাগের বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, লন্ডনে হাইকমিশনে নিয়োগ পাওয়ার আগে তিনি বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।