দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুত আছে: প্রতিমন্ত্রী

চট্টগ্রাম সংবাদদাতা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এপ্রিল ও মে মাসের যে জ্বালানি চাহিদা সেটি আমরা সংগ্রহ করেছি। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি তেলের মজুত আছে। এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য কাজ করছি।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত অপরিশোধিত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নটি ছিল, চট্টগ্রামে পাঁচ-ছয় ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আপনার তথ্য আপনার কাছে থাকুক, আমি অফিশিয়াল চ্যানেল থেকে তথ্য পেয়েছি। আপনার কাছে কী তথ্য আছে সেটা আপনার কাছে, যখন আমার চেয়ার থেকে কথা বলছি, আমার প্রতিটি অঙ্ক, প্রতিটি শব্দের পেছনে দায়িত্বশীলতা আছে। আপনি আপনারটা নিয়ে আরগু করতে পারেন, আই অ্যাম সরি ফর দ্যাট।
তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় পিক আওয়ারে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৫ হাজার ৩৫০ মেগাওয়াট। এসময় উৎপাদন হয়েছে ১৪ হাজার ৮৪৬ মেগাওয়াট। বিদ্যুতের ঘাটতি ৪৮১ মেগাওয়াট। চট্টগ্রামে ঘাটতি ছিল মাত্র ৩৫ মেগাওয়াট ।