লেবাননে যুদ্ধবিরতিতে ইসরায়েল বাধ্য: ইরান

সিটিজেন ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, কূটনৈতিক চাপের ফলেই লেবাননে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
তার মতে, শক্তিশালী কূটনৈতিক তৎপরতার কারণেই পরিস্থিতি এই পর্যায়ে এসেছে। তিনি বলেন, লেবাননে হিজবুল্লাহ এবং অন্যান্য পক্ষের ওপর হামলা চালানোর কোনো অধিকার ইসরায়েলের নেই।
বক্তব্যে পেজেশকিয়ান কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরানের মর্যাদা অক্ষুণ্ণ রেখে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যেতে ইসলামাবাদের ভূমিকা প্রশংসনীয়।
একই সঙ্গে তিনি পুনরায় উল্লেখ করেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো লক্ষ্য তাদের নেই। তার ভাষায়, তেহরান এই অঞ্চলে অস্থিরতা বা সন্ত্রাস ছড়াতে চায় না।
তিনি বলেন, ইরান আন্তর্জাতিক আইন মেনে নিজের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে শান্তির পথ অনুসরণ করছে। তবে নিজেদের নীতি ও অবস্থান থেকে তারা সরে আসবে না বলেও স্পষ্ট করেন।
ভাষণে তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের টার্গেট করে হত্যা করছে। যার ফলে ইরানের অপূরণীয় ক্ষতি হচ্ছে এবং পুরো অঞ্চলে অস্থিতিশীলতা বাড়ছে।