শিরোনাম

রাজধানীতে ১১ হাজার সি‌সি ক্যামেরা বসাবে ডিএম‌পি

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ১১ হাজার সি‌সি ক্যামেরা বসাবে ডিএম‌পি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার। ছবি: সংগৃহীত

অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বসিলায় পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

ডিএম‌পি ক‌মিশনার বলেন,অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন স্থানে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এছাড়া, তা‌লিকাভুক্ত সন্ত্রাসী‌দের ছ‌বি প্রকাশ করা হ‌বে। সাধারণ মানুষ‌কে সন্ত্রাসী‌দে তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, অচি‌রেই হো‌টে‌ল, রেস্টু‌রেন্টের ম্যানেজার ও মা‌লিক‌দের এবং বাসা-বা‌ড়ির ভাড়া‌টিয়াদের তথ্য সংক্রান্ত অ্যাপস চালু করা হবে।

/এসবি/