বাড়লো বাসভাড়া, আন্তঃনগর ও দূরপাল্লার কত

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া বাড়িয়েছে সরকার। সর্বনিম্ন ১০ টাকা অক্ষুণ্ন রেখে প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক-মালিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ কথা জানান।
তিনি বলেন, দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃজেলার ক্ষেত্রেও প্রতি কিলোমিটারে বাড়ানো হবে ১১ পয়সা।
এর ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আর দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।
রবিউল আলম বলেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে। তবে শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বাড়ছে, সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।
জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়া আবার কমবে বলেও জানান সেতুমন্ত্রী। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বাসভাড়াও সমন্বয় করা হয়েছে। এর আগে সবশেষ ২০২২ সালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া বাড়ানো হয়েছিল।