শ্রীপুরে গাড়িচালককে পুলিশের মারধর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুর সংবাদদাতা

কাভার্ডভ্যানের এক চালককে মারধরের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরিবহনশ্রমিকরা। বুধবার (৮ এপ্রিল) বেলা তিনটায় বিক্ষোভে নামেন তারা। এর ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট দেখা দেয়।
বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জৈনাবাজার আহমদ ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার জন্য একটি কাভার্ড ভ্যান সড়কের পাশে সারিবদ্ধভাবে অন্য গাড়ির পেছনে দাঁড়ানো ছিল। একপর্যায়ে বেলা দুইটায় সেখানে হাইওয়ে পুলিশের একটি দল উপস্থিত হয়। পুলিশের কয়েকজন সদস্য ওই কাভার্ড ভ্যানের চালককে মারধর করেন। মারধরে চালক আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যান অন্য চালকরা। এ ঘটনায় পরিবহনশ্রমিকদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা একপর্যায়ে বেলা ৩টার দিকে সড়ক অবরোধ করে হাইওয়ে পুলিশের বিচার দাবিতে বিক্ষোভ করতে থাকেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির আহমেদ গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।