মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কিশোর ও যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আড়িয়াল ইউনিয়নের বসাউল্লাহ গ্রামের রিজান ঢালী (১৬) এবং দীঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড়া গ্রামের আরাফাত খাঁ (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, রিজান ঢালী বন্ধুদের সঙ্গে বসাউল্লাহ গ্রামের শোলাকান্দা বিলে ফুটবল খেলছিলেন। দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিজান একই গ্রামের মনির ঢালীর ছেলে।
অন্যদিকে, আরাফাত খাঁ নিজ বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জসিম খানের ছেলে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।