শিরোনাম

শেষ দিকের ব্যাটিং ধসে হারলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
শেষ দিকের ব্যাটিং ধসে হারলো বাংলাদেশ
৪৬ রান করে আউট হন লিটন দাস। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুরে বাংলাদেশের লক্ষ্য ছিল ২৪৮ রান। শেষ ৫ ওভারে দরকার ছিল ৪৮ রান। হাতে ৪ উইকেট। ভরসা হয়ে টিকে ছিলেন তাওহীদ হৃদয়। সঙ্গে রিশাদ হোসেন। তবে ব্লেয়ার টিকনারের একই ওভারে রিশাদ ও শরিফুল আউট হলে জয় নিয়ে শঙ্কা জাগে। শেষ পর্যন্ত শঙ্কাই সত্য হলো। বাংলাদেশ অলআউট হয়েছে ২২১ রানে। নিউজিল্যান্ড ম্যাচটা জিতেছে ২৬ রানে।

তার আগে ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে তানজিদ হাসান তামিম (২) এবং দ্বিতীয় বলে নাজমুল হোসেন শান্ত (০) আউট হন। পাওয়ার প্লের ৬ ওভারে ৩৯ রান তোলে বাংলাদেশ।

সেই ধাক্কা সামলে তৃতীয় উইকেট জুটিতে ওঠে ৯৩ রান। মাত্র ১ রানে হেনরি নিকলসের হাত ফসকে জীবন পাওয়া সাইফ হাসান ৫৯ বলে ফিফটি তুলে নেন। তিনি ৭৬ বলে ৫৭ রান করে ফিরলে তৃতীয় উইকেট জুটি ভাঙে। সাইফের ইনিংসে ছিল ৮ চার ও ১ ছক্কা।

একটু পর লিটন ৬৮ বলে ৪৬ রান করে আউট হন। তাওহীত হৃদয় ও আফিফ হোসেন দলকে জয়ে দিকে এগিয়ে নিচ্ছিলেন। তবে আফিফের (২৭) আউটের পর ফিকে হতে থাকে জয়ের স্বপ্ন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও টিকলেন মাত্র ১৪ বল।

আর শেষ পাঁচ ওভারের সমীকরণটা মেলাতে পারেনি বাংলাদেশ। ৪৮ ওভার ৩ বলে শেষ হয় ইনিংস। শেষ ব্যাটম্যান হিসেবে আউট হন তাওহীদ হৃদয়। ২টি করে চার ও ছক্কায় ৬০ বলে ৫৫ রান করেন হৃদয়।

বাংলাদেশের শেষ পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। স্কোর বোর্ডে তাকালে দেখা যাবে মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেছেন। তার মধ্যে ফিফটি আছে দুটি।

বাংলাদেশের শেষ পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। স্কোর বোর্ডে তাকালে দেখা যাবে মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেছেন। তার মধ্যে ফিফটি আছে দুটি। বাকিরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে জয় পেতে পারতো বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে নাথান স্মিথ ৪৫ রানে ৩ এবং ব্লেয়ার টিকনার ৪০ রানে ৪ উইকেট নেন।

তার আগে নিউজিল্যান্ডের ইনিংসে ফিফটি আছে দুটি। হেনরি নিকোলের ৬৮ ও ডেন ফক্সক্রফটের ৫৯ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় নিউজিল্যান্ড। ম্যাচসেরা হন ক্যারিয়ারে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ফক্সক্রফট।

/টিই/