শিরোনাম

ভিয়েতনামের কাছে হেরে বিদায় বাংলাদেশের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ভিয়েতনামের কাছে হেরে বিদায় বাংলাদেশের
ভিয়েতনাম-বাংলাদেশ ম্যাচ। ছবি: সংগৃহীত

উড়ে আসা বলের নাগাল লাফিয়ে ঠিকই পেলেন বাংলাদেশের গোলকিপার মিলি আক্তার। কিন্তু বল তার গ্লাভস গলে বেরিয়ে গেলো। দ্রুত বাম পা চালিয়ে তা জালে জড়িয়ে দিলেন থি থুই লিনহ। এই গোলেই এগিয়ে থেকে জয় পেলো ভিয়েতনাম।

এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মঙ্গলবার (৭ এপ্রিল) ভিয়েতনামের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ।

‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীন ও এবারের আসরের আয়োজক থাইল্যান্ড। ঝুলে ছিল বাংলাদেশ ও ভিয়েতনাম।

টুর্নামেন্টে বাংলাদেশের টিকে থাকতে হলে ভিয়েতনামের বিপক্ষে অন্তত হার এড়াতে হতো, কিন্তু তা পারলো না দল। টানা তিন হারে গ্রুপ টেবিলের তলানিতে থেকে আসর শেষ করলো বাংলাদেশ।

গ্রুপের তৃতীয় হওয়া তিন দলের সেরা দুটির একটি হতে জয় দরকার ছিল ভিয়েতনামের, বাংলাদেশকে হারিয়ে সে সম্ভাবনা বাঁচিয়ে রাখলো তারা।

এ নিয়ে উইমেন’স এশিয়ান কাপের মতো বয়সভিত্তিক এশিয়ান কাপেও একই দশা হলো বাংলাদেশের।

/টিই/