শিরোনাম

ঘরেই তৈরি করুন মজাদার চকবার আইসক্রিম

সিটিজেন ডেস্ক
ঘরেই তৈরি করুন মজাদার চকবার আইসক্রিম
ঘরেই সহজ রেসিপিতে তৈরি করা যায় চকবার আইসক্রিম। ছবি: সংগৃহীত

গরম পড়লেই ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছে বেড়ে যায়। আর সেই তালিকায় সবার আগে থাকে আইসক্রিম। তবে বাজারের আইসক্রিম যেমন দামে বেশি, তেমনই সব সময় স্বাস্থ্যকরও নয়। তাই চাইলে খুব সহজেই ঘরে বসেই তৈরি করতে পারেন মজাদার চকবার আইসক্রিম।

চকবার আইসক্রিম বানানোর জন্য যা যা প্রয়োজন

  • হুইপড ক্রিম ১ কাপ
  • চকোলেট ১/২ কাপ
  • তরল দুধ ১ ও ৩/৪ কাপ
  • গুঁড়া দুধ ১/৫ কাপ
  • ভ্যানিলা এসেন্স ২ চা-চামচ
  • চিনি পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বাটিতে হুইপড ক্রিম নিয়ে বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিন। এরপর এতে চিনি যোগ করে আবারও বিট করুন, যাতে মিশ্রণটি মসৃণ হয়। এবার ভ্যানিলা এসেন্স ও গুঁড়া দুধ মিশিয়ে নিন। সবশেষে ধীরে ধীরে তরল দুধ যোগ করে ভালোভাবে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।

মিশ্রণটি ৩ থেকে ৪ ঘণ্টার জন্য ডীপ ফ্রিজে রেখে দিন। এদিকে চকোলেট গলিয়ে আইসক্রিমের ছাঁচের ভেতরে ভালোভাবে কোটিং করে নিন। এরপর সেই ছাঁচে জমে আসা ক্রিমের মিশ্রণ ঢেলে মাঝখানে কাঠি বসিয়ে দিন।

এবার ছাঁচসহ আইসক্রিমগুলো ৩-৪ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। জমে গেলে ছাঁচ থেকে বের করে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ঘরোয়া চকবার আইসক্রিম।

/এসএনআর/