ইসরায়েলে ক্লাস্টার বোমা ছুড়লো ইরান

ইসরায়েলে ক্লাস্টার বোমা ছুড়লো ইরান
সিটিজেন ডেস্ক

ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির মধ্যাঞ্চলের কয়েকটি এলাকায় আঘাত হেনেছে এসব হামলা, যার মধ্যে ক্লাস্টার মিউনিশন ব্যবহারের অভিযোগ উঠেছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রোস হাইন, রামাত হাসহারনসহ মধ্য ইসরায়েলের আরও কয়েকটি অঞ্চল। হামলার পর তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের আঘাতে একটি গাড়ি উল্টে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রটি ছিল ব্যালিস্টিক ধরনের। হামলার সময় মধ্য ইসরায়েলের পাশাপাশি দক্ষিণাঞ্চলের ইলাত শহরেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইলাতের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র খালি জায়গায় গিয়ে পড়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল