অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল কিনতে হবে: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক

ইরান যুদ্ধের প্রভাবে বর্তমানে দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় তেল কিনতে ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। এর পরও অনেকেই তেল না পেয়ে হতাশা নিয়ে ফিরে আসছেন, ক্ষোভ ঝাড়ছেন। এমন পরিস্থিতিতে সংকট নিরসনে জ্বালানি তেল কেনার জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বিভিন্ন দেশে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশ সরকার এখনো দাম বাড়ায়নি। তবে আগামী মাসে জ্বালানির মূল্য সমন্বয় করা হবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।’
তিনি বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি সরবরাহে কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে পরিস্থিতি এতটা গুরুতর নয় যে দীর্ঘ লাইনের সৃষ্টি হবে। মূলত তেলের অবৈধ মজুত এবং পাচারের চেষ্টা চলছে। যার কারণে কিছুটা সংকট দেখা দিচ্ছে।’
তিনি আরও বলেন, সমস্যা সমাধানে একটি অ্যাপ তৈরি হচ্ছে। অ্যাপের মাধ্যমেই তেল কিনতে হবে। এর ফলে কে কতটা তেল কিনবেন, কখন কতটা কিনলেন, সেই তথ্য সংরক্ষিত থাকবে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে বিদ্যুতের ঘাটতি নেই। তবে এর পরও শহরে অনিয়ন্ত্রিতভাবে অটোরিকশা চলতে পারে না। বিপদজনক এ যানবাহনটির ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। চালকরাও প্রশিক্ষিত নয়। ফলে অনেক দুর্ঘটনা ঘটছে অটোরিকশার কারণে। সরকার বিপদজনক এ যানবাহনের বিকল্প নিয়ে ভাবছে বলে জানান তিনি।
স্বল্পোন্নত দেশের (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে উত্তরণে বাংলাদেশ এখনো প্রস্তুত নয় বলে জানিয়েছেন জাহেদ উর রহমান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের কারণে এলডিসি থেকে উত্তরণে সরকারের পরিকল্পনা নেই।
এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করার পরই এ কার্যক্রম আরও গতিশীল করা হবে।
তিনি বলেন, হামের টিকা সংকট বর্তমান সরকারের কারণে হয়নি। আগের সরকারের গাফিলতির ফলেই এ সংকট তৈরি হয়েছে। হামে শিশুমৃত্যুর ঘটনা দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঝুঁকিপূর্ণ ৩০টি এলাকায় টিকাদান কার্যক্রম শুরু করেছে এবং ৩ মে থেকে সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে।