হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে ৮৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ৯৪২ জনের শরীরে হামের উপসর্গ ধরা পড়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪২ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৪০৯ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ২৭৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৫২২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৭৫১ জন। হামে আক্রান্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।