শিরোনাম

হরমুজ প্রণালি পুনরায় চালু যুক্তরাষ্ট্রের জন্য পাস-ফেলের পরীক্ষা

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি পুনরায় চালু যুক্তরাষ্ট্রের জন্য পাস-ফেলের পরীক্ষা
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় চালু করা যুক্তরাষ্ট্রের জন্য ‘পাস বা ফেল’-এর মতো একটি পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের সাবেক নিকটপ্রাচ্য বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ আল জাজিরাকে বলেন, ‘এটা এমন নয় যে ট্রাম্প প্রশাসনের হাতে কোনো কৌশল নেই। তবে সমস্যা হলো– আমেরিকার দিকে যে চাপের জায়গাগুলো দৃশ্যমান, ইরানের দিকে ততটা দৃশ্যমান নয়।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের ফলে ইরান এখন ‘আরও সাহসী, আরও কঠোর এবং আরও আত্মবিশ্বাসী একটি শাসনব্যবস্থায়’ পরিণত হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, ইরানের নেতাদের হাতে এখন ‘একটি বিশাল প্রতিরোধ ব্যবস্থা’ রয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য ‘সবচেয়ে বড় দুর্বলতার জায়গা’।

তার ভাষায়, ‘প্রণালি বন্ধ থাকা বা শর্তসাপেক্ষে চালু করার মতো যেকোনো পদক্ষেপই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে প্রভাব ফেলবে।’

ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার আগে তিনি বলেন, ‘ইরান সহজে এই অবস্থান ছাড়বে না। তবে যুক্তরাষ্ট্রের জন্য এটা একটা পাশ বা ফেলের পরীক্ষা। আমাদের অবশ্যই প্রণালীটি আবার পুরোপুরি চালু করতে হবে।’

সূত্র: আল জাজিরা

/জেএইচ/