ইরানি নেতাদের আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে: ট্রাম্প

সিটিজেন ডেস্ক

ইরানকে আবারও হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং তাদের নেতাদের শুধুমাত্র আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার (১০ এপ্রিল) নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ কথা বলেন।
পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না, শুধুমাত্র কিছুদিনের জন্য হরমুজ অবরুদ্ধ করে রেখে বিশ্ববাসীকে জিম্মি করা ছাড়া তাদের কোনো শক্ত অবস্থান নেই। তারা (ইরানি নেতারা) শুধুমাত্র আলোচনার জন্যই বেঁচে আছে।’
এই পোস্টের আগে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে নিয়ে আরও একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে মিথ্যা মিডিয়া চালানো আর গণযোগাযোগে ভালো।’
মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইছে। এর আগে তিনি ইরানের সভ্যতাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেলেন। যা বিশ্বব্যাপী সমালোচনার জন্ম দেয়। একটা দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে পুরো সভ্যতা ধ্বংসের প্রকাশ্য হুমকিকে অনেকেই যুদ্ধাপরাধ হতে পারে বলে মত দেন।
এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল হতে যাওয়া আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে ইরানে ফের হামলা শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে শুক্রবার (১০ এপ্রিল) তিনি বলেছেন, তারা তাদের যুদ্ধজাহাজগুলো পুনরায় অস্ত্রসজ্জিত করছেন।
ইসলামাবাদের আলোচনা সফল হবে কি না এম প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় আমরা দেখব কি হবে।’
তিনি বলেন, ‘আমাদের রিসেট চলছে। আমরা জাহাজগুলো সবচেয়ে ভালো অস্ত্রে সজ্জিত করছি। এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে ভালো অস্ত্র, আমরা আগে যা করেছি এরচেয়েও ভালো। আমরা তাদের উড়িয়ে দিয়েছি।’
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘যদি আমাদের মধ্যে কোনো চুক্তি না হয়, তবে আমরা সেগুলো ব্যবহার করব এবং অত্যন্ত কার্যকরভাবেই ব্যবহার করব।’
সূত্র: আল জাজিরা, রয়টার্স