‘হরমুজ প্রণালি খুলে দিলেও ইরানের বন্দরে নৌ অবরোধ চলবে’
আন্তর্জাতিক জার্নাল

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ২১: ১৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে ইরান। তবে ইরানের বন্দরে চলমান মার্কিন নৌ অবরোধ থাকবে বলে জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রাণালি সম্পূর্ণ উন্মুক্ত ও ব্যবসার জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইরানের ক্ষেত্রে নৌ অবরোধ বজায় থাকবে।’
তিনি আরও লেখেন, ‘অধিকাংশ বিষয়ই আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছে। দ্রুতই একটি সমঝোতা হবে।’
এর আগে, এদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দেন, লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। সব বাণিজ্যিক জাহাজ এই প্রণালি দিয়ে অতিক্রম করতে পারবে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।
গত ৮ এপ্রিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননও ওই যুদ্ধবিরতির আওতায় ছিল বলে বারবার বলে আসছিল ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও সেটাই বলছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করে।
ইরান দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়ার পর লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা আসে।
সূত্র: আল জাজিরা

/এফআর/

মনোহরদীতে ৭ ঘণ্টা লোডশেডিং, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা