হরমুজ প্রণালিতে চলাচলে আইআরজিসির অনুমতি লাগবে: ইরান

সিটিজেন ডেস্ক

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এখন থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করতে হলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)–এর অনুমতি নিতে হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী সব জাহাজকেই আইআরজিসির অনুমোদন নিতে হবে। এই ঘোষণা অঞ্চলটিতে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
তবে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া পৃথক এক বক্তব্যে একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে। কিন্তু সামরিক বা নৌবাহিনীর জাহাজগুলোর ক্ষেত্রে এই অনুমতি প্রযোজ্য হবে না।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তার ভাষ্য অনুযায়ী, ১০ দিনের এই যুদ্ধবিরতি চলাকালে সব বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে প্রণালিটি অতিক্রম করতে পারবে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তবে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ বহাল থাকবে বলেও জানান তিনি। ট্রাম্পের মতে, তেহরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো না পর্যন্ত এই অবরোধ তুলে নেওয়া হবে না।
সূত্র: আল জাজিরা