শিরোনাম

মধ্যপ্রাচ্যের জলসীমায় ২ মার্কিন বিমানবাহী রণতরী

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যের জলসীমায় ২ মার্কিন বিমানবাহী রণতরী
ইউএসএস জেরাল্ড.আর ফোর্ড। ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম ও অত্যাধুনিক বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’কে মধ্যপ্রাচ্যে ফিরিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

কর্মকর্তারা জানিয়েছে, রণতরীটি পূর্ব ভূমধ্যসাগরে সক্রিয় ছিল। বর্তমানে সুয়েজ খাল অতিক্রম করে এখন লোহিত সাগরে প্রবেশ করেছে। এর সঙ্গে রয়েছে দুটি ডেস্ট্রয়ার, ইউএসএস মাহান এবং ইউএসএস উইনস্টন এস. চার্চিল।

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, ‘ফোর্ড লোহিত সাগরে প্রবেশ করেছে। এখন ওই অঞ্চলে সক্রিয় রয়েছে।’

গতমাসে ভূমধ্যসাগরে অবস্থানকালে জাহাজের লন্ড্রি স্পেসে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনার পর মেরামতের জন্য এটিকে বন্দরে নেওয়া হয়। মেরামত শেষে প্রথমে ভূমধ্যসাগর, আর বর্তমানে লোহিত সাগরে নেওয়া হয়েছে। চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এটিকে মধ্যপ্রাচ্যের জলসীমায় ফিরিয়ে আনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

চলতি সপ্তাহেই জাহাজটি ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সময় ধরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরীর মাইলফলক স্পর্শ করেছে।

এর অর্থ হলো, এখন মধ্যপ্রাচ্যে দুটি মার্কিন বিমানবাহী রণতরী রয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে আরব সাগরে মোতায়েন রয়েছে।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, তৃতীয় একটি রণতরী– ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ.বুশ– এই অঞ্চলের দিকে এগিয়ে আসছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার উপকূলে অবস্থান করছে।

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের মধ্যে বিমানবাহী রণতরী মোতায়েন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করছে।

সূত্র: এপি, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য গার্ডিয়ান

/জেএইচ/