লেবাননজুড়ে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২৫৪

সিটিজেন ডেস্ক

রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এই হামলায় ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রথম দিনে এই ঘটনা ঘটেছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাতার এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরিও ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে এই হামলার নিন্দা জানিয়েছে।
লেবাননের জরুরি পরিষেবা সংস্থা সূত্র জানায়, বুধবার ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় শুধু বৈরুতেই ৯২ জন নিহত ৭৪২ জন আহত হয়েছেন। বৈরুতের দক্ষিণ শহরতলিতে ৬১ জন নিহত ও ২০০ জন আহত হয়েছে।
এ ছাড়া নাবাতিয়েহ এলাকায় ২৮ জন নিহত ও ৫৯ জন আহত; বালবেকে ১৮ জন নিহত ও ২৮ জন আহত; আলেই জেলায় ১৭ জন নিহত ও ৬ জন আহত; টায়রিতে ১৭ জন নিহত ও ৬৮ জন আহত, সিদনে ১২ জন নিহত ও ৫৬ জন আহত এবং হারমেলে ৯ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা পর এই ভয়াবহ হামলা চালানো হয়।
ইসরায়েলের এই ব্যাপক বিমান হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে।
হিজবুল্লাহর এ ঘোষণা সত্ত্বেও ইসরায়েলের বিমানবাহিনী মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালিয়েছে।
তেহরান দাবি করেছিল, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে। যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে।
সূত্র: আল জাজিরা